Editorial and Accuracy Policy

আমরা কীভাবে তথ্য যাচাই করি

ফি, রেট, কর বা শুল্কের মতো তথ্য যথাসম্ভব সরকারি বা অফিসিয়াল সূত্র থেকে নেওয়া হয়। প্রতিটি টুলের পেজে যেখানে প্রযোজ্য, সূত্র ও তথ্যের তারিখ উল্লেখ থাকে।

হিসাবের সূত্র (ফর্মুলা) আমরা নিজেরা পরীক্ষা করি। তবু ফলাফল সবসময় আনুমানিক বলে ধরুন।

আপডেট

বিদ্যুৎ বিল, পাসপোর্ট ফি, আয়কর ও মোবাইল ব্যাংকিং চার্জের মতো তথ্য বদলালে আমরা টুল ও গাইড আপডেট করি। প্রতিটি গাইডে সর্বশেষ আপডেটের তারিখ দেওয়া থাকে।

আর্থিক ও ধর্মীয় বিষয়

কর, যাকাত, সঞ্চয় বা লোনের টুল সাধারণ তথ্যের জন্য, পেশাদার পরামর্শ নয়। সিদ্ধান্তের আগে হিসাবরক্ষক, ব্যাংক বা যোগ্য আলেমের পরামর্শ নিন।

ভুল পেলে জানান

কোনো হিসাব, ফি বা লেখায় ভুল পেলে ইমেইল করুন। আমরা যাচাই করে দ্রুত ঠিক করব।

bdtoolsflowadmin@gmail.com · ডিসক্লেইমার